| Author | Yosuf Ali Khan |
|---|---|
| Publisher | প্রথমা প্রকাশন |

Tarikh-I-Bangala-I-Mahabatjangi
“তারিখ-ই-বঙ্গালা-ই মহাবত জঙি” বইটি বাংলা সাহিত্যে এক অনন্য নিদর্শন। খোদ ফারসি থেকে দেশের বিশিষ্ট প্রত্নতত্ত্ব ও ইতিহাসবিদ আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার অনুবাদ করা তারিখ-ই বঙ্গালা-ই মহাবত জঙি-তে ধরা আছে বাংলার নবাবি আমলের শেষ অধ্যায়ের প্রায় বিস্তারিত বিবরণ।বইটির লেখক ইউচসুফ আলী খান ছিলেন আলিবর্দি খানের অন্ত্রং বন্ধু ও বিশ্বস্ত সেনাপতি।এ বইয়ে বাংলার নবাবি আমলের এমন সব বর্ণনা আছে, যা সমসাময়িক অন্য কোনো গ্রন্থে পাওয়া যায় না। লেখক ইউসুফ আলি খান ছিলেন বর্ণিত বেশির ভাগ ঘটনার প্রত্যক্ষদর্শী। নবাব আলিবর্দি খানের প্রথম জীবন, তাঁর পরিবারের বিভিন্ন সদস্য ও ব্যক্তিগত অনুচরদের সম্পর্কে বর্ণ দিয়েছেন। তিনি এ বইয়ে। সেই সঙ্গে রয়েছে মারাঠাদের সঙ্গে আলিবর্দির যুগব্যাপী সংঘাত, সিরাজ-উদ-দৌলার মৃত্যুর বিবরণও। পরবর্তীকালে ফারসি ভাষায় লেখা নবাবি আমলের অনেক ইতিহাসগন্থের তথ্য আসলে এ বইটি থেকেই নেওয়া হয়েছে।তারিখ-ই-বঙ্গালা-ই মহাবত জঙি” লেখকের বেশ পরিচিত একটি বই।এই বইটিতে লেখক সমসাময়িক ঘটনা সম্পর্কে এমন সব বর্ণনা করেছেন যা অন্য কোন সমসাময়িক গ্রন্থে পাওয়া যায় না।এটি আমি মনে করি ইতিহাসের প্রামান্য সাক্ষী।পাঠক বইটিতে পাবেন মধ্য যুগের বেশ কিছু ইতিহাস যা হয়ত আপনার অজানা ছিল।বইটি ইতিহাস নিয়ে যারা পড়ছেন তাদের জন্যও বেশ উপকারী হবে বলে আমি মনে করি।অনেক তথ্য সমৃদ্ধ এই বইটি আপনার ভাল লাগাকে এবং বাংলা ইতিহাস সম্পর্কিত গানকে আরও প্রসার করবে I












There are no reviews yet.