Home

Showing 10705–10716 Products of 11194 Products

Show:

মৃগয়া

Highlights:

এই উপন্যাসটি বিগত এক শতাব্দী ব্যাপী সামন্ততান্ত্রিক ভারতবর্ষের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক রূপান্তরের শিল্পিত আখ্যান। উপন্যাসটির ছত্রে ছত্রে ফুটে উঠেছে গ্রাম-ভারতের ধ্রুপদী রূপটি। আখ্যানের গভীরে গিয়ে বিশ্লেষণ করা হয়েছে, যুগপৎ, মানুষের সত্তায় মিশে থাকা আদিম মৃগয়াবৃত্তি ও তার বিরুদ্ধে মানুষেরই চিরন্তন লড়াইয়ের ধারাটিকে। ‘দেশ’ পত্রিকার মতে, অনেকদিন বাদে বাংলা উপন্যাসে গ্রামীণ সামাজিক শ্রেণীবিন্যাসের নতুন চেহারাটি ধরা পড়ল। “গণশক্তি’র মতে, উপন্যাসটিতে ভগীরথ মিশ্র বৃহত্তর গ্রাম-ভারতকে তার সত্যকার আত্মসমেত রূপায়িত করেছেন। মৃগয়া হল উপন্যাসের ভারতীয় মডেল। প্রখ্যাত চিত্রশিল্পী ও সমালােচক ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মতে, এক মহাসাহিত্য, ভগীরথের ‘মৃগয়া’। অধ্যাপক তপােধীর ভট্টাচার্যের মতে, ‘মৃগয়া’র তাই সমাপ্তি নেই; এর পাঠকৃতি চলমান, যতদিন মানুষ আছে দ্বন্দ্বমথিত এই জগতে।

মেঘ ছিল, বৃষ্টিও

Highlights:

সে ছিল এক আদর্শবান যুবক, একজন সৎ নাগরিক। অন্তত হতে চেয়েছিল। কিন্তু জীবন তাকে স্বস্তিতে রাখেনি। শৈশবেই পিতৃহীন, মাকে নিয়ে মামার বাড়ির আশ্রয়ে প্রতিপালিত। দু’বেলা দু’মুঠো জোটে ঠিকই, কিন্তু অমানুষিক পরিশ্রমের বিনিময়ে। চাকরি একটা খুবই দরকার তার। কিন্তু কে দেবে! ঘুষ দিতে পারলে হয়তো হয়, কিন্তু ঘুষ দেবার মতো অনৈতিক কাজ কল্পনাতেও প্রশ্রয় পায় না তার।
অনেক কিছুই ছিল না তার। কিন্তু চোখে পড়ার মতো একটা শরীর ছিল। নিয়মিত ব্যায়ামচৰ্চায় সুগঠিত স্বাস্থ্যের জন্য একটা পদকও জুটেছিল তার। তবু সে ছিল গুরুত্বহীন একজন মানুষ। এই গুরুত্বহীন মানুষটিই কীভাবে একদিন সকলের চোখে হয়ে উঠল বিশেষ মানুষ, এক সাম্রাজ্যের নেপথ্যলোকের পটভূমিকায় লেখা এই উপন্যাস।

Scroll To Top
Close
Close
Close

My Cart

Shopping cart is empty!

Continue Shopping